দাবার নির্বাচন নিয়ে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রীড়া ফেডারেশনগুলোর নির্বাচন নিয়ে মামলা হওয়াটা নিয়মে পরিণত হয়েছে। আগামীকাল অনুষ্ঠেয় দাবা ফেডারেশনের নির্বাচনও গড়াল আদালতে। তবে স্বস্তির খবর, নির্বাচন হতে আপাতত কোনো বাধা নেই।কাল ঢাকার চতুর্থ সহকারী জজ আদালতে মামলা করেছেন সাবেক দাবাড়ু এনায়েত হোসেন। আদালতে তাঁর আপত্তি, এখনো খেলছেন এমন কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন কীভাবে? তাঁরা নির্বাচিত হলে খেলবে কারা? এই নির্বাচনে ১২-১৩ খেলোয়াড় অংশ নিচ্ছেন।আদালত এ ব্যাপারে কারণ দর্শাও নোটিশ দিয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদকে। ১৯ জুলাইয়ের মধ্যে জবাব দিতে হবে। মামলার ব্যাপারে দাবা ফেডারেশন জানিয়েছে, গঠনতন্ত্রে বলা আছে, কোনো খেলোয়াড় নির্বাচিত হলে পরবর্তী সময়ে তিনি কোনো প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন না। তবে নির্বাচনে অংশ নিতে বাধা নেই। কাজেই এই মামলা ধোপে টিকবে না।