দাবার নির্বাচন স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাইকোর্ট তিন মাসের স্থগিতাদেশ দেওয়ায় আগামীকাল নির্ধারিত দাবা ফেডারেশনের নির্বাচন হচ্ছে না। বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী এবং বিচারপতি মো. খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ গত বুধবার এই আদেশ দিলেও কাল অনুলিপি পাওয়ার পরই দাবা ফেডারেশন স্থগিতাদেশের বিষয়টি নিশ্চিত করেছে।
ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ এনে গোল্ডেন চেস ক্লাবের উপদেষ্টা সারোয়ার হোসেনের করা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই আদেশ দেন। তবে এই আদেশের স্থগিতাদেশ চেয়ে আদালতে আবেদন করতে পারে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। কাল এনএসসির আইন কর্মকর্তা কবিরুল ইসলাম জানিয়েছেন, ‘আমি বিষয়টি জেনেছি। তবে আদালতের কপি এখনো হাতে পাইনি। কত দিনের স্থগিতাদেশ দেওয়া হয়েছে, সেটাও জানি না। আগামীকাল এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’