দাবার রাজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পঞ্চমবারের মতো দাবায় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন বিশ্বনাথন আনন্দ। সবচেয়ে বেশিবার বিশ্বজয়ীদের তালিকায় উঠে এসেছেন দুইয়ে। যোগ দিয়েছেন মিখাইল বটভিনিকের সঙ্গে। ১৯৪৮ থেকে ১৯৬১ সাল পর্যন্ত পাঁচবার বিশ্বসেরা হয়েছিলেন সাবেক সোভিয়েত ইউনিয়নের এই দাবাড়ু। এক নম্বর স্থানটিতে আছেন যৌথভাবে তিনজন। দুইয়ে রুশ কিংবদন্তি গ্যারি কাসপারভ ও আনাতলি কারপভ এবং জার্মানির ইমানুয়েল ল্যাসকার। এই তিনজনই চ্যাম্পিয়ন হয়েছেন ছয়বার করে। সবচেয়ে বেশি সময় ধরে বিশ্বসেরা থাকার রেকর্ডটি ল্যাসকারের। ১৮৯৪ থেকে ১৯২১ সাল পর্যন্ত দীর্ঘ ২৭ বছর বিশ্ব দাবায় একচ্ছত্র রাজত্ব করেছেন এই জার্মান। চারবারের বিশ্ব চ্যাম্পিয়ন সোভিয়েত ইউনিয়নের আলেক্সান্ডার আলেখিন বিশ্বসেরা ছিলেন ১৭ বছর, বটভিনিক ১৫ বছর। ছয়বারের চ্যাম্পিয়ন কাসপারভ বিদ্রোহী হয়ে পিসিএ গঠন না করলে হয়তো সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হওয়ার রেকর্ডটা তাঁরই থাকত। ওখানেও যে দুবার চ্যাম্পিয়ন হয়েছেন এই রুশ।