দাবার সামনে একটা সুযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চার দিনের সফরে আজ ঢাকায় আসছেন কমনওয়েলথ চেস অ্যাসোসিয়েশনের প্রধান ভরত সিং চৌহান। এই দাবা সংগঠক এশিয়ান দাবা ফেডারেশনের উপসভাপতি, বিশ্ব দাবা সংস্থার টেকনিক্যাল ডিরেক্টর ও অল ইন্ডিয়ান দাবা ফেডারেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।
এই সফরে তাঁর কাছে বিভিন্ন বিষয়ে সহযোগিতা চাইবে বাংলাদেশ দাবা ফেডারেশন। এ দেশে এখন পর্যন্ত কমনওয়েলথের কোনো দাবা টুর্নামেন্ট হয়নি। সেটি প্রথমবারের মতো আয়োজন করা যায় কি না, ঢাকায় গ্র্যান্ডমাস্টার টুর্নামেন্ট আয়োজনে কমনওয়েলথ কী ধরনের সহযোগিতা করতে পারে, সেসব নিয়েই মূলত আলোচনা হবে দুই পক্ষের মধ্যে।