দাবাড়ুদের নেপাল-যাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দাবা বিশ্বকাপের বাছাইপর্বের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে খেলতে নেপাল যাচ্ছেন বাংলাদেশের চার গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ, জিয়াউর রহমান, আবদুল্লাহ আল রাকিব, এনামুল হোসেন রাজীব ও আন্তর্জাতিক মহিলা মাস্টার রানী হামিদ। ১৭ মার্চ ঢাকা ছাড়বেন দাবাড়ুরা। প্রতিযোগিতা চলবে ২৮ মার্চ পর্যন্ত। নেপালে চ্যাম্পিয়ন পুরুষ দাবাড়ুরা সরাসরি সুযোগ পাবেন জর্জিয়ায় আগামী বিশ্বকাপে খেলার। একইভাবে মহিলাদের বিভাগে চ্যাম্পিয়ন দাবাড়ুরা খেলবেন আগামী বছরের বিশ্বকাপে। মেয়েদের দাবা বিশ্বকাপ আগামী বছর কোন দেশে হবে সেটা এখনো চূড়ান্ত হয়নি। নেপালে আঞ্চলিক বাছাইপর্বে চ্যাম্পিয়ন হওয়ার সুবাদেই ইরানে সর্বশেষ দাবা বিশ্বকাপে খেলার সুযোগ মিলেছিল বাংলাদেশের আন্তর্জাতিক মহিলা মাস্টার শামীমা আক্তার লিজার।