দাবায় আরেক কর্মকর্তার পদত্যাগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
২০০৯ সালের ১০ সেপ্টেম্বর অ্যাডহক কমিটি গঠনের তিন দিন পরই পদত্যাগ করেছিলেন দাবা ফেডারেশনের প্রথম যুগ্ম সম্পাদক খন্দকার কায়েস হাসান। এবার পদত্যাগ করলেন আরেক যুগ্ম সম্পাদক মাসুদুর রহমান মল্লিক। পদত্যাগপত্রের একটি করে কপি কাল ফেডারেশনের সভাপতি, জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনে জমা দিয়েছেন মাসুদুর রহমান। ফেডারেশনের কর্মকাণ্ডে সন্তুষ্ট ছিলেন না তিনি। তবে এটি প্রকাশ্যে না এনে ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন। এর আগে পদত্যাগ করেছেন সদস্য এ আর খান, মনজুর হোসেন, মুশফিকুর রহমান ও মোরসালিন আহমেদ।