দাবায় নির্বাচন ৩১ মে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রীড়াঙ্গনে নির্বাচনী হাওয়া লেগেছে অনেক আগেই। ব্যাডমিন্টন, ফুটবল ফেডারেশনের নির্বাচন এরই মধ্যে হয়ে গেছে। এবার দাবার নির্বাচনের তারিখও ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। ৩১ মে এনএসসির সভাকক্ষে হবে নির্বাচন।নির্বাচন হবে সহসভাপতি (৪টি), সাধারণ সম্পাদক, যুগ্ম সম্পাদক (২), কোষাধ্যক্ষ ও সদস্য পদে (১৬)। নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে গতকাল। খসড়া ভোটার তালিকাও কালই প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণ ৭ ও ৮ মে। আপত্তির ওপর শুনানি ৯ ও ১০ মে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৪ মে। মনোনয়নপত্র বিতরণ ১৫ মে, দাখিল ১৭ মে, বাছাই ২০ মে, প্রত্যাহার ২২ মে। ২৪ মে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।দাবা ফেডারেশনের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে বর্তমান সরকার ২০০৯ সালের ১০ সেপ্টেম্বর ২৬ সদস্যের একটি অ্যাডহক কমিটি গঠন করে।