দাবায় মিনহাজের জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইনচনে এশিয়ান ইনডোর গেমসের দাবায় তৃতীয় রাউন্ডে জিতেছেন আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন আহমেদ (সাগর)। কাল মিনহাজ হারিয়েছেন থাইল্যান্ডের কুলপ্রুথেয়ানন থানাদনকে। গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ ড্র করেছেন জাপানের নানজো রেইসুকের সঙ্গে। এর আগে কালই দ্বিতীয় রাউন্ডে নিয়াজ ভারতের গ্র্যান্ডমাস্টার সেতুরমন পানায়াপ্পানের কাছে ও মিনহাজ হেরেছেন কাজাখস্তানের গ্র্যান্ডমাস্টার জুমাবায়েভের কাছে। তিন ম্যাচে মিনহাজের দুই পয়েন্ট ও নিয়াজের দেড় পয়েন্ট। মহিলা বিভাগে তৃতীয় রাউন্ডে শামীমা আক্তার লিজা হারিয়েছেন সিরিয়ার আল-জেলদা ফাতেমাকে। তিন ম্যাচে দুই পয়েন্ট শামীমার।