প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেল কড়ি মাখ তেল। রেসিং সান্তানদারের ফুটবলাররা সাফ জানিয়ে দিল টাকা না দিলে আর মাঠে নামবে না। কয়েক মৌসুম আগেও লা লিগাতেও ছিল স্পেনের দলটি। কিন্তু এরপর হঠাৎ চলতে শুরু করল উল্টো স্রোতে, টানা দুই মৌসুম অবনমনের পর এখন তারা তৃতীয় বিভাগে। কোপা ডেল রেতে অবশ্য দারুণ করছে, উঠে গেছে কোয়ার্টার ফাইনালে। কিন্তু গত সেপ্টেম্বর থেকে বেতন পাচ্ছেন না খেলোয়াড়েরা। এখন বেঁকে বসেছে সবাই। দাবি করেছে আগে টাকা দিতে হবে। এরপর ক্লাবের প্রেসিডেন্ট ও সদস্যদের পদত্যাগ করতে হবে! তবেই নামবে মাঠে। এএফপি।