দাবি জুলকারনাইনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের খেলা রেখে রহস্যজনকভাবে ইংল্যান্ড চলে গেছেন। এতে পাকিস্তানের ক্রিকেট কলঙ্কিত হয়েছে বলে মনে করে পিসিবি। পাকিস্তানের ক্রিকেট বোর্ড জুলকারনাইন হায়দারকে নানা শাস্তির হুমকিই দিয়েছে। আত্মগোপনে যাওয়া জুলকারনাইন হায়দারের প্রতি পিসিবির সেসব হুমকিধমকি স্রেফ হম্বিতম্বি কি না, বলা মুশকিল। তবে দেশান্তরি হওয়া জুলকারনাইনই এবার পিসিবির দরবারে পেশ করল একটি আবেদন। জুলকারনাইনের দাবিমতো পিসিবির কাছে তাঁর পাওনা ১৫ লাখ রুপি। পিসিবিকে এই টাকা পরিশোধেরই তাগিদ দিয়েছেন তিনি। বলছেন, টাকাটা খুবই প্রয়োজন তাঁর। যুক্তরাজ্যে নিজের খরচ চালানো তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। ওয়েবসাইট।