প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
স্কোরলাইন দেখে বোঝার উপায় নেই কতটা জমে উঠেছিল অ্যাজাক্সের বিপক্ষে আবাহনীর ম্যাচটি। গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স প্রিমিয়ার হকিতে কাল আবাহনী ৫-১ গোলে জিতলেও ৫৩ মিনিট পর্যন্ত দারুণ লড়াই করেছে অ্যাজাক্স। তবে রক্ষণভাগের ভুলে শেষ ১০ মিনিটে তিন গোল হজম করে বসে তারা।একসময় ২-০-তে পিছিয়ে থাকা অ্যাজাক্সের হয়ে একটি গোল শোধ করেন রাহাত, ২৬ মিনিটে। এরপর আরও বেশ কয়েকটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি তারা। শেষ ১০ মিনিটে তো একচেটিয়া আক্রমণে যাওয়া আবাহনীর কাছে পাত্তাই পায়নি। আবাহনীর মুদাসসার ও সাব্বির করেছেন ২টি করে গোল। অন্যটি হাসান যুবায়েরের। ৭ ম্যাচে ১৮ পয়েন্ট ধানমন্ডির দলটির। আজাদ স্পোর্টিং ও ওয়ারীর ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে।আজকের খেলা: মেরিনার্স-সাধারণ বীমা ও মোহামেডান-সোনালী ব্যাংক (বেলা ২-৩০ মি. ও বিকেল ৪-১৫ মি., হকি স্টেডিয়াম)।