দারুণ জয়ে সিরিজ নিউজিল্যান্ডের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিম্বার্লিতে এক যুগ আগে ২৮৭ রান করে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হেরেছিল নিউজিল্যান্ড। কাল বারো বছর আগের সেই দুঃখ ভুলে প্রোটিয়াদের বিপক্ষে কিম্বার্লিতেই চমত্কার এক জয় তুলে নিয়েছে কিউইরা। টেস্ট সিরিজটা বাজে কাটানোর পর কালকের এই জয়ে ওয়ানডে সিরিজটা দারুণভাবেই জিতে নিল নিউজিল্যান্ড।প্রথমে ব্যাট করে স্কোরবোর্ডে ২৭৯ রান তোলা নিউজিল্যান্ডের জয়টা এসেছে ২৭ রানে। ২৮০ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে দক্ষিণ আফ্রিকার ইনিংস থেমে যায় ২৫২ রানে। টসে হেরে প্রথমে ব্যাট করা নিউজিল্যান্ডের ইনিংসের মেরুদণ্ড ছিল কেইন উইলিয়ামসনের অনবদ্য ১৪৫ রান। ১৩৬ বল খেলে ১৭টি চার ও ১টি ছয়ের মারের এই ইনিংসটিই নিউজিল্যান্ডের সংগ্রহ নিয়ে যায় দারুণ এক উচ্চতায়। কেইন উইলিয়ামসনের দারুণ এই ইনিংসটির পর সর্বোচ্চ রান অবশ্য ৪৮। গ্র্যান্ট এলিয়টের ব্যাট থেকে আসা এই স্কোরটি ছাড়া বিশের ওপরে রান নেই আর কোনো কিউই ব্যাটসম্যানের। তৃতীয় সর্বোচ্চ ১৯ রান আসে নাথান ম্যাককালামের ব্যাট থেকে।মরনে মরকেল ছিলেন কালকের সেরা প্রোটিয়া বোলার। তিনি তুলে নেন ৩ উইকেট। তবে খরচের খাতার অঙ্কটা তাঁর একটু বড়ই (৭১)। মরকেলের পাশাপাশি ক্লেইনভেডল্ট ও লোনওয়াবো সোতসবে যথাক্রমে ৪৫ ও ৩৮ রানের বিনিময়ে ২টি করে উইকেট তুলে নিলে নিউজিল্যান্ডের সংগ্রহ আর তিন শ ছোঁয়নি।নিউজিল্যান্ডের ২৭৯ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার জবাবটা ছিল দারুণ। ৩৮ রানে প্রথম উইকেট হারানোর পরও প্রোটিয়ারা একপর্যায়ে সেই এক উইকেটেই তুলে ফেলেছিল ১৫২ রান। ১৬৭ রানে দ্বিতীয় উইকেট হারানোর পরেই মূলত খেই হারিয়ে ফেলে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে কক্ষচ্যুত হয়ে পড়ে তারা। দক্ষিণ আফ্রিকা ১৭৪ রানে তৃতীয়, ১৮০ রানে চতুর্থ, ২১১ রানে পঞ্চম, ২১৫ রানে ষষ্ঠ, ২১৬ রানে সপ্তম, ২২৪ রানে অষ্টম ও ২৩২ রানে নবম উইকেট হারালে খুব দ্রুতই ম্যাচ চলে যায় নিউজিল্যান্ডের দখলে। ম্যাচের ৫ বল বাকি থাকতে নিউজিল্যান্ডের সংগ্রহের চেয়ে ২৭ রানে পিছিয়ে থেকে দক্ষিণ আফ্রিকার ইনিংস শেষ হয় ২৫২ রানে।দক্ষিণ আফ্রিকার কলিন ইনগ্রামের ব্যাট থেকে আসে সর্বোচ্চ ৭৯ রান। গ্রায়েম স্মিথ করেন ৬৯ রান। তৃতীয় সর্বোচ্চ ৩১ রান আসে বেহারদিয়েনের ব্যাট থেকে।কিউই বোলারদের মধ্যে কাইল মিলস তুলে নেন দুই উইকেট। মিলসের পাশাপাশি নাথান ম্যাককালাম, জেমস ফ্র্যাঙ্কলিন ও জিমি নিশাম তুলে নেন একটি করে উইকেট। সূত্র: রয়টার্সসংক্ষিপ্ত স্কোরনিউজিল্যান্ড ২৭৯/৮ (৫০ ওভার)উইলিয়ামসন ১৪৫, এলিয়ট ৪৮মরকেল ৩/৭১, ক্লেইনভেডল্ট ২/৪৫, সোতসবে ২/৩৮দক্ষিণ আফ্রিকা ২৫২/১০ (৪৯.১ ওভার)ইনগ্রাম ৭৯. স্মিথ ৬৯মিলস ২/২৮(নিউজিল্যান্ড ২৭ রানে জয়ী)