প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপে যাওয়ার আগে মহিলা কাবাডি দলের কোচ আবদুল জলিল বলেছিলেন, ‘অন্তত সেমিফাইনালে খেলতে চাই।’ বাংলাদেশের প্রথম দিনটি অন্তত সেই স্বপ্ন পূরণের পথেই হেঁটেছে। ভারতের বিহারে বিশ্বকাপ কাবাডির প্রথম দিনে দুই ম্যাচেই জিতেছে বাংলাদেশের মেয়েরা। কাল গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালয়েশিয়াকে হারিয়েছে ৭০-৩০ পয়েন্টে। প্রথমার্ধে বাংলাদেশ এগিয়ে ছিল ৪৫-১৭ পয়েন্টে। দ্বিতীয় ম্যাচে শাহনাজ পারভীনদের কাছে ৮৫-১০ পয়েন্টে বিধ্বস্ত হয়েছে ইতালি। প্রথমার্ধে ৫২-৫ পয়েন্টে এগিয়ে ছিল বাংলাদেশ। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ বাংলাদেশ মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কার। প্রতি গ্রুপ থেকে দুটি দল উঠবে কোয়ার্টার ফাইনালে। ‘সি’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী ইতালি, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। আগামীকাল ফাইনাল।