দায় নিচ্ছেন ফিঞ্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড ওয়ার্নার-অ্যারন ফিঞ্চ একসঙ্গে জ্বলে উঠলে কী হয় সেটা ভালোমতোই বুঝেছে বাংলাদেশ। কিন্তু বড্ড দেরিতে যে জ্বলেছেন দুজন, টানা তিন ম্যাচ হেরে অস্ট্রেলিয়ার সেমিফাইনালের স্বপ্ন তো তার আগেই শেষ হয়ে গেছে। অস্ট্রেলিয়ার এই হতাশার জন্য যে এই দুজনই প্রকারান্তরে দায়ী, সেটি স্বীকার করে নিয়েছেন ফিঞ্চ নিজে। অস্ট্রেলিয়ান ওপেনার বলেছেন এই সংস্করণে শুরুটা ভালো না হলে দলের কাজটা কঠিন হয়ে পড়ে। আগের ম্যাচগুলোয় সেটি তাঁরা এনে দিতে ব্যর্থ হয়েছেন। ওয়েবসাইট।