দায় ভারতের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানের ক্রিকেট আবার কলঙ্কিত হচ্ছে, সালমান বাটরা শেষ হয়ে যাওয়ার মুখোমুখি দাঁড়িয়ে পড়েছেন। এসব কিছু কেন ঘটছে জানেন? না, খেলোয়াড়দের লোভ, নৈতিকতার অবক্ষয় কিংবা বাজিকরদের দৌরাত্ম্য; কিছুই এর জন্য দায়ী নয়। এর জন্য দায়ী নাকি ভারতীয় চক্রান্ত!একটু আজগুবি শোনালেও আরেকটি কেলেঙ্কারির জন্য ভারতীয় ষড়যন্ত্রকে দায় দিয়েছে পাকিস্তানের শীর্ষস্থানীয় সংবাদপত্র ডেইলি এক্সপ্রেস, ‘ম্যাচ পাতানো কেলেঙ্কারিটা স্রেফ পাকিস্তান দলের বিপক্ষে একটা ভারতীয় ষড়যন্ত্র। ভারতীয় বাজিকরেরা পাকিস্তানের ভাবমূর্তি এবং আমির ও আসিফের ক্যারিয়ার ধ্বংস করার জন্য মাজহার ও আজহার মাজিদকে ব্যবহার করেছে।’এটা অবশ্য পাকিস্তানি সংবাদমাধ্যমের সাধারণ প্রতিক্রিয়া নয়। দেশের সাধারণ মানুষের মতোই সেখানেও ক্রিকেটারদের প্রতি ধিক্কার। পাকিস্তানের শীর্ষস্থানীয় ইংরেজি দৈনিক দ্য নিউজ সম্পাদকীয়তে লিখেছে, দেশ যখন বন্যা-সন্ত্রাসে বিপর্যস্ত, ক্রিকেটাররা তখন বিশ্বাসঘাতকতা করেছে, ‘আমাদের ক্রিকেটারদের এখন দেশের শুভেচ্ছাদূত হওয়ার কথা ছিল। কিন্তু তারা আমাদের পিঠে ছুরি মারল! তথ্যপ্রমাণ দেখে মনে হচ্ছে, ঘটনা সত্যি। পুরো বিশ্বের সামনে আমরা আরেকবার প্রতারক ও প্রবঞ্চক হিসেবে উপস্থাপিত হলাম।’প্রায় একই সুর পাকিস্তানের সর্বাধিক প্রচারিত পত্রিকা জং-এর, ‘পুরো জাতি আজ লজ্জাবনত। দুর্নীতি আবার কলঙ্কিত করল দেশকে, এ ঘটনা চলছে তো চলছেই! সর্বশেষ ক্রিকেটীয় এই দুর্নীতি প্রমাণ করল, পুরো ব্যবস্থাটা ঢেলে সাজানো জরুরি হয়ে পড়েছে।’ এএফপি।