দায়িত্ব ছাড়ছেন কারস্টেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সরে দাড়াচ্ছেন গ্যারি কারস্টেন। দক্ষিণ আফ্রিকার কোচ হিসেবে আগামী মাসের আইসিসি চ্যাম্পিয়নস ট্রফিটাই হতে যাচ্ছে কারস্টেনের শেষ টুর্নামেন্ট। আগামী আগস্টে দুই বছরের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর সেটাকে আবার নবায়ন করবেন না বলে কাল জানিয়েছেন দক্ষিণ আফ্রিকাকে টেস্ট র্যাঙ্কিংয়ের ১ নম্বরে ওঠানো এই কোচ। পরিবারের সঙ্গে আরও বেশি সময় কাটানোর জন্যই কারস্টেন এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর অধীনে ১৯ টেস্ট খেলে মাত্র দুটিতে হেরেছে দক্ষিণ আফ্রিকা। রয়টার্স।