দায়িত্ববান বেকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাইলে একসঙ্গে দুটো দায়িত্বই পালন করতে পারতেন। তাতে পকেটও ভারী হতো। কিন্তু তা না করে বরিস বেকার পূর্ণ মনোযোগ দিতে চান কোচিংয়ে। জার্মান কিংবদন্তি তাই ছেড়ে দিচ্ছেন বিবিসির ধারাভাষ্যকারের চাকরিটা। ২০০২ সাল থেকে জন ম্যাকেনরো ও প্যাট ক্যাশের সঙ্গে বিবিসিতে টেনিস ধারাভাষ্য দিয়ে আসছেন বেকার। সম্প্রতি নোভাক জোকোভিচের কোচ হয়েছেন। স্পেনে জোকোভিচকে নিয়ে অনুশীলনও শুরু করে দিয়েছেন। কাজ করবেন বছরে ২০ সপ্তাহ। এই সময়ে মাঝেমধ্যেই দেখা-সাক্ষাৎ করতে আসবেন তাঁর স্ত্রী লিলি ও ছেলে অ্যামাদিউস। কোচের চাকরিটা তো বেকার নিয়েছেন স্ত্রীর অনুপ্রেরণাতেই। এএফপি।
মধুর সমস্যা
বিয়ের দিন-তারিখ ঠিক করেছিলেন অনেক আগেই। তখন কি আর জানতেন সেটা এমন এক মধুর সমস্যা হয়ে আসবে অ্যাডাম লালানার জীবনে! তখনো ইংল্যান্ড দলে ডাক পাওয়াটা নিশ্চিত ছিল না সাউদাম্পটন মিডফিল্ডারের। কিন্তু পরে শুধু ডাক পাওয়াই নয়, চিলির বিপক্ষে গত মাসে অভিষেক ম্যাচে মুগ্ধ করেছেন কোচ রয় হজসনকে। আশা করছেন থাকতে পারবেন বিশ্বকাপ দলেও। সমস্যা সেখানেই। আগামী ১৪ জুন বিয়ের দিন ঠিক করে রেখেছেন। সেদিনই ইংল্যান্ডের খেলা ইতালির সঙ্গে। দলে থাকলে বিয়ের তারিখ পেছানো ছাড়া উপায় নেই লালনার! ওয়েবসাইট।