প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তাঁকে ব্রাজিলের বিমানে তুলতে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় ছিলেন ফ্রান্স কোচ দিদিয়ের দেশম। কিন্তু চোটের কাছে আত্মসমর্পণ করা ফ্রাঙ্ক রিবেরি বিশ্বকাপে হয়ে রইলেন দর্শক। আর তাঁর চোটের জন্য ফ্রান্স জাতীয় দলের চিকিৎসক ফ্রাঙ্ক লে গল দায়ী করছেন বায়ার্ন মিউনিখের চিকিৎসক হান্স-উইলহেম মুলার-ওলফহার্টকে। বায়ার্নের চিকিৎসক এ কথা শুনেই নিজের আইনজীবীর মাধ্যমে দিয়েছেন এক বিবৃতি, ‘সে (রিবেরি) আমার কাছে চিকিৎসা নেয়নি। যদি সে আমার কাছে চিকিৎসা নিত তাহলে তাঁর বিশ্বকাপে খেলার সম্ভাবনা থাকত।’ কিন্তু এ কথা মোটেও মানতে রাজি নন লে গল, ‘ফ্রাঙ্ক এমন একটা ক্লাবে খেলে যেখানে সব রোগের চিকিৎসা দেওয়া হয় ইনজেকশনে।’ বায়ার্ন মিউনিখ তারকার দীর্ঘশ্বাসের জন্য আসলেই কে দায়ী? রয়টার্স।