দিন শেষে ভারত এগিয়ে ৪ রানে
উদ্বোধনী জুটিতে ১০৮ রান। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৬২ রানের জবাবে কী দারুণ সূচনাই না হয়েছিল ভারতের! তবে ব্যাটিংয়ের শেষটা ভালো হয়নি ভারতীয়দের।আজ শনিবার দিল্লি টেস্টের দ্বিতীয় দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ ৮ উইকেটে ২৬৬ রান। এখন পর্যন্ত লিড ৪ রানের, হাতে দুটি উইকেট। ভারতীয় দলের এই লিড যে শেষ পর্যন্ত খুব বেশি দূর এগোবে না, এটা অন্তত অনুমান করা যায়।উদ্বোধনী জুটিতে ভারতকে ১০৮ রান এনে দেন মুরালি বিজয় ও চেতেশ্বর পূজার। পূজারা আউট হন ব্যক্তিগত ৫২ রানে। বিজয়ের সংগ্রহ ৫৭ রান। এ ছাড়া ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে উল্লেখযোগ্য স্কোর বলতে শচীন টেন্ডুলকারের ৩২, মহেন্দ্র সিং ধোনির ২৪ ও রবীন্দ্র জাদেজার ৪৩ রান।অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে সবচেয়ে বেশি সফলতা পেয়েছেন নাথান লায়ন। ৯৪ রান খরচায় পাঁচটি উইকেট শিকার করেন এই অফস্পিনার। একটি করে উইকেট নেন জেমস প্যাটিনসন, পিটার সিডল ও গ্লেন ম্যাক্সওয়েল।৮ উইকেটে ২৩১ রান নিয়ে আজ টেস্টের দ্বিতীয় দিনের খেলা শুরু করে অস্ট্রেলিয়া। আগের দিন পিটার সিডল ৪৭ ও জেমস প্যাটিনসন ১১ রানে অপরাজিত ছিলেন। এই দুই ব্যাটসম্যানের ওপরই আজ তাকিয়ে ছিল অসিরা। কিন্তু খুব বেশি দূর যেতে পারেননি তাঁরা। বেশি দূর যেতে পারেনি অস্ট্রেলিয়াও। সিডল ৫১ ও প্যাটিনসন ৩০ রান করেন। ভারতের হয়ে সর্বোচ্চ পাঁচটি উইকেট নেন অফস্পিনার রবিচন্দ্রন অশ্বিন। রবীন্দ্র জাদেজা ও ইশান্ত শর্মার শিকার দুটি করে উইকেট। এ ছাড়া একটি উইকেট নেন প্রজ্ঞান ওঝা। সূত্র: ক্রিকইনফো।