দিন শেষে ১৯২ রানে পিছিয়ে অস্ট্রেলিয়া
হায়দরাবাদ টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার সংগ্রহ ২ উইকেটে ৭৪ রান। ভারতের প্রথম ইনিংসের চেয়ে এখন পর্যন্ত ১৯২ রানে পিছিয়ে সফরকারীরা। হাতে রয়েছে আট উইকেট।এর আগে ৫০৩ রানে অলআউট হয় ভারত। ডাবল সেঞ্চুরি করেন চেতেশ্বর পূজারা। ৯ উইকেটে ২৩৭ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া।১ উইকেটে ৩১১ রান নিয়ে আজ টেস্টে তৃতীয় দিনের খেলা শুরু করে ভারত। আগের দিন চেতেশ্বর পূজারা ১৬২ ও মুরালি বিজয় ১২৯ রানে অপরাজিত ছিলেন। আজও ভালো খেলেন তাঁরা। নিজেদের জুটিকে নিয়ে যান ৩৭০-এর ঘরে। এটি টেস্ট ক্রিকেটে দ্বিতীয় উইকেট জুটিতে ভারতের পক্ষে সর্বোচ্চ রানের জুটি। ব্যক্তিগত ১৬৭ রানে আউট হন বিজয়। দলীয় সংগ্রহ তখন ৩৮৭। এরপর খুব দ্রুত উইকেট হারাতে থাকে ভারতীয় দল।২০৪ রান করে সাজঘরে ফেরেন পূজারা। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করেন ৪৪ রান। বিরাট কোহলির সংগ্রহ ৩৪। অস্ট্রেলীয় বোলারদের মধ্যে সবচেয়ে বেশি সফল ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। চারটি উইকেট শিকার করেন এই অফস্পিনার। এ ছাড়া ডোহার্টি তিনটি ও প্যাটিনসন দুটি উইকেট নেন।ভারতের চেয়ে ২৬৬ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে অস্ট্রেলিয়া। শুরুটা ভালোই হয় অসিদের। দলীয় সংগ্রহ অর্ধশত ছাড়িয়ে যায় কোনো উইকেট না হারিয়েই। তবে দলীয় ৫৬ রানের মাথায় দুটি উইকেট হারায় মাইকেল ক্লার্কের দল। দুটি উইকেটই নেন রবিচন্দ্রন অশ্বিন। ডেভিড ওয়ার্নার করেন ২৬ রান। ফিলিপ হিউজেস রানের খাতা খুলতে পারেননি। দিন শেষে এড কোয়ান ২৬ ও শেন ওয়াটসন ৯ রানে অপরাজিত ছিলেন। সংক্ষিপ্ত স্কোর:অস্ট্রেলিয়া প্রথম ইনিংস: ২৩৭/৯ ঘোষণাক্লার্ক ৯১, ওয়েড ৬২, ওয়াটসন ২৩ভুবনেশ্বর ৩/৫৩, জাদেজা ৩/৩৩, হরভজন ২/৫২ভারত প্রথম ইনিংস: ৫০৩/১০পূজারা ২০৪, বিজয় ১৬৭, ধোনি ৪৪, কোহলি ৩৪ম্যাক্সওয়েল ৪/১২৭, ডোহার্টি ৩/১৩১অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংস: ৭৪/২(তৃতীয় দিনের খেলা শেষে)কোয়ান ২৬*, ওয়ার্নার ২৬, ওয়াটসন ৯*অশ্বিন ২/৪২টস: অস্ট্রেলিয়া।সূত্র: ক্রিকইনফো।