দিবারাত্রির টেস্টকে স্বাগত পাকিস্তানের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইসিসি অনুমোদিত দিবারাত্রির টেস্ট নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ডের খুব আগ্রহ নেই। যদিও অনেকেই এটিকে স্বাগত জানাচ্ছে, অনেকেই সমালোচনা করছে। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ফ্লাডলাইটের অনুষ্ঠেয় টেস্ট ম্যাচকে জানিয়েছে স্বাগত। এরই মধ্যে প্রথম শ্রেণীর ক্রিকেটে দিবারাত্রির ম্যাচ দু-দুবার আয়োজনও করেছে পাকিস্তান। গত জানুয়ারি ও ডিসেম্বরে প্রথম শ্রেণীর কায়েদ-ই-আজম ট্রফির ফাইনাল হয়েছে ফ্লাডলাইটে, ব্যবহার করা হয়েছে কমলা রঙের বল। পিসিবির কার্যনির্বাহী সমন্বয়কারী কমিটি গত পরশু গাদ্দাফি স্টেডিয়ামে সভায় বসে আইসিসির এমন সিদ্ধান্তকে তাই স্বাগত জানিয়েছে। এক বিবৃতিতে পিসিবি বলছে, ‘সময়ের আবর্তে ক্রিকেটটা বদলে গেছে এবং এই সিদ্ধান্ত (দিবারাত্রির টেস্ট) ক্রিকেট-ভক্তদের টেলিভিশনের প্রাইম টাইমে ক্রিকেট দেখার দারুণ একটা সুযোগ করে দেবে।’ ওয়েবসাইট।