দিবারাত্রির শেফিল্ড শিল্ড!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনরাতের টেস্ট ম্যাচ পরীক্ষার গবেষণাগার এবার অস্ট্রেলিয়া। শেফিল্ড শিল্ডের আসন্ন মৌসুমের তিনটি ম্যাচ কৃত্রিম আলোয় আয়োজন করবে ক্রিকেট অস্ট্রেলিয়া। ভাবনায় অবশ্যই ভবিষ্যতে দিবারাত্রির টেস্ট ম্যাচ আয়োজন। ২০১৫-১৬ মৌসুমেই নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে একটি টেস্ট কৃত্রিম আলোয় খেলতে চায় অস্ট্রেলিয়া।
এবারের শেফিল্ড শিল্ডের নবম রাউন্ডের ম্যাচগুলো হবে দিবারাত্রির। ম্যাচ তিনটির সম্ভাব্য ভেন্যু ব্রিসবেন, অ্যাডিলেড ও মেলবোর্ন। কৃত্রিম আলোয় সাদা পোশাকে এখন পর্যন্ত সবচেয়ে জনপ্রিয় গোলাপি বলেই খেলা হবে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী জেমস সাদারল্যান্ড জানালেন, ‘অনেক কাজ এখনো বাকি, কিছুই চূড়ান্ত নয়। তবে এবারের গ্রীষ্মের এই পরীক্ষা দিবারাত্রির টেস্ট আয়োজনের পথে আমাদের প্রথম সত্যিকারের উদ্যোগ। নিউজিল্যান্ড ক্রিকেটের মনোভাব বোঝার জন্য কয়েক সপ্তাহ ধরে ওদের সঙ্গেও কথা বলছি আমরা।’ এর আগে পাকিস্তান, ইংল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত, বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকায় দিবারাত্রির দীর্ঘ পরিসরের ম্যাচের পরীক্ষা হয়েছে। ওয়েবসাইট।