প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোটা ব্রাজিল ‘হেক্সা’ অর্থাৎ ষষ্ঠ বিশ্বকাপ জয় দেখার অপেক্ষায় উদ্গ্রীব। এই মিশনে বাঁচা-মরার ম্যাচ শুক্রবার কলম্বিয়ার সঙ্গে । কোয়ার্টার ফাইনালের ওই ‘ডু অর ডাই’ ম্যাচই গড়ে দেবে বিশ্বকাপে ব্রাজিলের ভবিষ্যৎ। ব্রাজিলের প্রেসিডেন্ট দিলমা রুসেফও এর বাইরে নন। যেকোনো মূল্যেই তিনি তাঁর দেশের বিশ্বকাপ জয় দেখতে চান। আপাতত কলম্বিয়া ম্যাচটির প্রতিই তাঁর সব মনোযোগ। সম্প্রতি নিজের ব্যক্তিগত টুইটার থেকেই তিনি কলম্বিয়া ম্যাচে জাতীয় দলের সমর্থনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি, ‘সময় এসেছে সব বিভেদ ভুলে জাতীয় দলের পেছনে সারিবদ্ধ হয়ে দাঁড়ানোর।’
রুসেফ তাঁর টুইটারবার্তায় ব্রাজিল দলের প্রতি নিজের আস্থা পুনর্ব্যক্ত করেছেন। কোচ লুইস ফেলিপে স্কলারিকে বলেছেন, ‘আপনি আপনার কাজ চালিয়ে যান, আপনার ওপর আমাদের অগাধ আস্থা।’