দিলশান ডোপ পরীক্ষায় ব্যর্থ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাজে কোনো ঘটনা ছাড়াই এগিয়ে চলেছে বিশ্বকাপ। এরই মধ্যে একটা ‘কলঙ্কজনক’ খবর দিল শ্রীলঙ্কান মিডিয়া। ডোপ পরীক্ষায় নাকি ব্যর্থ হয়েছেন দেশটির তারকা ব্যাটসম্যান তিলকরত্নে দিলশান!শ্রীলঙ্কান মিডিয়ার দাবি, ডোপ পরীক্ষার জন্য বিশ্বকাপ চলার সময় দিলশানের রক্তের নমুনা নেয় নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। ওই পরীক্ষায় ব্যর্থ হন তিনি। তবে এখনো আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা করা হয়নি।দিলশানের ডোপ পরীক্ষার খবরটি গুজব বলে উড়িয়ে দিয়েছেন শ্রীলঙ্কার সহ-অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। আজ বুধবার এক সংবাদ সম্মেলনে জয়াবর্ধনে বলেন, ‘আমাদের দল থেকে শুধু দুজনের ডোপ পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে দিলশান নেই। পরীক্ষা হয়েছে অজন্তা মেন্ডিস ও চামারা সিলভার। আমি জানি না, খবরটি কোথা থেকে এল। এর কোনো ভিত্তি নেই।’দিলশানের ডোপ পরীক্ষায় ব্যর্থ হওয়ার খবর সত্যি হলে দ্বিতীয়বারের মতো কলঙ্কিত হবে বিশ্বকাপ ক্রিকেট। ২০০৩ সালের বিশ্বকাপ চলার সময় এ পরীক্ষায় ব্যর্থ হয়েছিলেন অস্ট্রেলিয়ার কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্ন। ওয়েবসাইট।