দিলশানকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইংল্যান্ডের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে আইসিসির আচরণবিধি ভঙ্গের দায়ে লঙ্কান অলরাউন্ডার তিলকরত্নে দিলশানকে তাঁর ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পিটিআই জানায়, ইংল্যান্ডের প্রথম ইনিংসে ৮৮.২ ওভারে আম্পায়ার ব্যাটসম্যানকে আউট ঘোষণার আগেই উদযাপন শুরু করেন বোলার দিলশান। আম্পায়ার আউট না দেওয়ার পরও বারবার আপিল করতে থাকেন তিনি।ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথ জানিয়েছেন, কোনো আপত্তি বা অভিযোগ ছাড়াই শাস্তি মেনে নিয়েছেন দিলশান। তাই এ ঘটনা নিয়ে আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন নেই।