দিলশানের সেঞ্চুরিতে জিতল শ্রীলঙ্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাল্লেকেলেতে বৃষ্টির দাপট ছিল যথারীতি। তবে দুর্দান্ত ব্যাটিংয়ে কিছু সময়ের জন্য হলেও বৃষ্টিকে ছাপিয়ে যেতে পারলেন বিজে ওয়াটলিং। কিন্তু শেষ পর্যন্ত তাঁকেও ছাপিয়ে নায়ক তিলকরত্নে দিলশান। ওয়াটলিংয়ের অপরাজিত ৯৬ রানের ইনিংস ম্লান হয়ে গেল দিলশানের অপরাজিত সেঞ্চুরিতে। কাল নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারিয়ে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল শ্রীলঙ্কা। খেলা শুরু হয়েছিল রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায়। কিন্তু কয়েক দফা বৃষ্টিতে ম্যাচ হয়ে যায় ৩৩ ওভারের। ওপেন করতে নেমে কিউইদের একাই টানলেন ওয়াটলিং। ৪৯ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড, পরিস্থিতির দাবি মেনে ওয়াটলিংয়ের ব্যাট তখন শান্ত। একসময় তাঁর রান ছিল ৪২ বলে ১৮। সেই তিনিই শেষ পর্যন্ত ৮৮ বলে ১২ চারে অপরাজিত ৯৬। নিউজিল্যান্ড ১৮৮ রান তুললেও ডাকওয়ার্থ-লুইসে শ্রীলঙ্কার লক্ষ্য ছিল ১৯৭। শ্রীলঙ্কার শুরুটা অত বাজে হয়নি। তবে ৭৩ রানে পড়ে গিয়েছিল ৩ উইকেট। দিলশানকে একাই টানতেও হয়নি। সঙ্গী হিসেবে পেয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুসকে। দুজনের ১২৭ রানের অবিচ্ছিন্ন জুটি ১১ বল বাকি থাকতে জেতায় শ্রীলঙ্কাকে। দিলশান ১০২ ও ম্যাথুস ৫৪ রানে অপরাজিত ছিলেন। ওয়েবসাইট।