দিলশানের ৭ রানের আক্ষেপ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিস ট্রেমলেটের বাউন্সার বুড়ো আঙুলে লেগেছিল আগের দিন। দিন শেষে স্ক্যানও করিয়েছিলেন। কাল ট্রেমলেটের বলই আবার ছোবল দিল সেই একই জায়গায়। তিলকরত্নে দিলশান তবু চালিয়ে গেছেন। শ্রীলঙ্কান অধিনায়ককে আসল আঘাতটা দিলেন কাল স্টিভেন ফিন। শরীরে লাগেনি, কিন্তু ওই আঘাতে যথেষ্টই রক্তক্ষরণ হওয়ার কথা দিলশানের মনে। ক্যারিয়ারের প্রথম দ্বিশতকটা যখন ঢিল-ছোড়া দূরত্বে, ফিনের বল দিলশানের ব্যাটের কানা ছুঁয়ে ভেঙে দিল স্টাম্প।তবে আক্ষেপ শুধু এটুকুই। নইলে কার্ডিফের ক্ষতে মলম লাগানোর কাজটা ভালোমতোই করেছে ১৯৩ রানের ইনিংস। ইংলিশ বোলারদের কচুকাটা করে জুড়িয়েছেন ‘৮২’ রানের জ্বালা। দিলশান আউট হওয়ার পরপরই বৃষ্টি এসে খেলা থামিয়ে দেয়। চা-বিরতিটা তাই হয়ে যায় আগেভাগেই। শেষ সেশনে খেলা হওয়ার কথা ছিল ৫১ ওভার। তবে খেলা শুরুর ৫ বল পর আবার বৃষ্টি, এই প্রতিবেদন লেখা পর্যন্ত খেলা আর শুরু হয়নি। শ্রীলঙ্কার রান ৩ উইকেটে ৩৭২।ডাবল সেঞ্চুরি না হলেও লর্ডসে শ্রীলঙ্কার সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এখন দিলশানেরই। ছাড়িয়ে গেছেন ১৯৮৪ সালে সিদাথ ওয়েতিমুনির ১৯০। তবে ইংল্যান্ডের উইকেট রহস্যই থেকে গেছে কুমার সাঙ্গাকারার জন্য। তিনবারের সফরে ইংল্যান্ডে এটি তাঁর অষ্টম টেস্ট, সর্বোচ্চ মাত্র ৬৬। ফিফটি আছে আর মাত্র একটি। তবে খেলা বন্ধ হওয়ার আগে দারুণ খেলছিলেন লর্ডসে হ্যাটট্রিক সেঞ্চুরির প্রত্যাশায় নামা মাহেলা জয়াবর্ধনে। ওয়েবসাইট।