দিল্লি ওপেন দাবায় নিয়াজ দ্বাদশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লি আন্তর্জাতিক ওপেন দাবায় দ্বাদশ হয়েছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। নিয়াজ ১০ খেলায় সাড়ে ৬ পয়েন্ট পেয়েছেন। কাল দশম রাউন্ডের খেলায় নিয়াজ ড্র করেছেন ভারতের আন্তর্জাতিক মাস্টার আদিত্য উদসির সঙ্গে। প্রতিযোগিতায় নিয়াজের রেটিং বাড়বে ৬.৫ পয়েন্ট। ৮ পয়েন্ট পেয়ে বেলারুশের গ্র্যান্ডমাস্টার আলেক্সান্দারভ আলেক্সিস চ্যাম্পিয়ন হয়েছেন ১০৫ জন প্রতিযোগীর এই টুর্নামেন্টে।