দিল্লি গ্র্যান্ডমাস্টার্স দাবা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লি আন্তর্জাতিক গ্র্যান্ডমাস্টার দাবার অষ্টম রাউন্ডে হেরে গেছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। হেরেছেন আন্তর্জাতিক মাস্টার সোয়মাসি মিশ্রের কাছে। আট ম্যাচে সাড়ে পাঁচ পয়েন্ট পেয়েছেন নিয়াজ মোরশেদ। ফিদে মাস্টার আবদুল মালেক ও ফাহাদ রহমান পেয়েছেন পাঁচ পয়েন্ট করে। আবদুল মালেক আন্তর্জাতিক মাস্টার কে রত্নাকরণকে হারিয়েছেন। ফিদে মাস্টার ফাহাদ রহমান ড্র করেছেন বিক্রমজিতের সঙ্গে।