দিল্লি ডেয়ারডেভিলসে ভিভ রিচার্ডস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এবারের আইপিএলে বড্ড মলিন দিল্লির ফ্র্যাঞ্চাইজি ডেয়ারডেভিলসের পারফরম্যান্স। ছয় ম্যাচে একটিতে জয় নেই। কোনো কিছুই যেনো ঠিক ছকমতো হচ্ছে না তাদের। কিন্তু, তারপরেও এবারের আইপিএলে সবচেয়ে বড় চমকের জন্ম তারা দিচ্ছে ক্যারিবীয় গ্রেট স্যার ভিভিয়ান রিচার্ডসকে দলের সঙ্গে যুক্ত করে।অনেকের মতেই তিনিই আসল ‘মাস্টার ব্লাস্টার’। ক্রিকেটে ‘মাস্টার ব্লাস্টার’ বিশেষণটির সার্থক রূপ দিয়েছিলেন তিনি নিজের ব্যাটিংয়ে। যাঁর পাশে দাঁড়ালে ক্রিস গেইলকে মলিন লাগে, যাঁকে গুরু মানেন শচীন টেন্ডুলকার নিজেও। সেই ভিভ রিচার্ডস দিল্লি ডেয়ারডেভিলসে যোগ দিচ্ছেন টেকনিক্যাল উপদেষ্টা হিসেবে। রিচার্ডস দিল্লি ডেয়ারডেভিলসের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করবেন।রিচার্ডস অবশ্য দিল্লি এসে গেছেন শুক্রবার রাতেই। বাজে পারফরম্যান্সে বিপর্যস্ত দলকে উজ্জীবিত করার কঠিন দায়িত্বটি কাঁধে তুলে নিয়ে কাজে নেমে পড়েছেন ইতিমধ্যেই।রিচার্ডস নিজেও খুশি দিল্লি ডেয়ারডেভিলসের হয়ে এই দায়িত্ব পেয়ে। তাঁরমতে, ‘দলটিতে অনেক প্রতিভার সমাবেশ ঘটেছে। অনেক খেলোয়াড় আছেন, যাঁদের সামর্থ্য প্রমাণিত। এখন কেবল প্রতিভা আর সামর্থ্যকে একসুঁতোয় গেঁথে তাদের কাছ থেকে বের করে আনতে হবে সবচেয়ে ভালোটা।’ টিএনএন।