দিল্লি সাইক্লিংয়ে তিন পদক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লির ইন্দিরা গান্ধী ভেলোড্রামে গতকাল শেষ হয়েছে তিন দিনের এশিয়া কাপ ট্র্যাক সাইক্লিং চ্যাম্পিয়নশিপ। এতে বাংলাদেশ একটি দলগত রুপা ও দুটি ব্যক্তিগত ব্রোঞ্জ জিতেছে। দলগত ইভেন্টে টিম স্প্রিন্টে ফারহানা সুলতানা শিলা ও পারুল আক্তার পেয়েছেন রুপা। এই দুজনই ব্যক্তিগত ইভেন্টে দুটি ব্রোঞ্জ পেয়েছেন। প্রতিযোগিতায় বাংলাদেশের হয়ে অংশ নেন তিনজন করে পুরুষ ও নারী সাইক্লিস্ট।