দিল্লি হারাল পুনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধিনায়ক বীরেন্দর শেবাগের দুর্দান্ত ঝোড়ো ব্যাটিংয়ে পুনে ওরিয়র্সের বিপক্ষে ৮ উইকেটের সহজ জয় পেয়েছে দিল্লি ডেয়ার ডেভিলস। জয়ের জন্য ১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে চার ওভার বাকি থাকতেই জয় তুলে নেয় শেবাগের দিল্লি। ৪৮ বলে ৮৭ রানের দুর্দান্ত এক ঝোড়ো ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন অধিনায়ক শেবাগ।১৪৭ রানের লক্ষ্য তাড়া করতে নেমে জয় তুলে আনতে প্রায় কোনো কষ্টই করতে হয়নি দিল্লিকে। শুরু থেকেই পুনের বোলারদের তটস্থ করে রেখেছিলেন শেবাগ। যথার্থ অধিনায়কের মতো সামনে থেকেই দলকে নেতৃত্ব দিয়েছেন এই ভারতীয় ওপেনার। তাঁর একক নৈপুণ্যেই হেসে-খেলে জয় তুলে নেয় দিল্লি। ৪৮ বলে ৮৭ রানের ম্যাচ-জয়ী ইনিংস খেলে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন অধিনায়ক শেবাগ। ২৭ রান এসেছে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান কেভিন পিটারসেনের ব্যাট থেকে।এর আগে টসে জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৬ রান সংগ্রহ করে পুনে ওরিয়র্স। ইনিংসের দ্বিতীয় বলেই মারমুখী ওপেনার জেসি রাইডারের উইকেট হারিয়েছিল পুনে। এক ওভার পর অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও ফেরেন সাজঘরে। তবে এরপর বাকি সময়টা দিল্লি বোলারদের হতাশই করেছেন মনিশ পাণ্ডে ও রবিন উথাপ্পা। তৃতীয় উইকেটে ১৪৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে শেষ পর্যন্ত অপরাজিত ছিলেন এই দুই ব্যাটসম্যান। মনিশ পাণ্ডে করেছেন ৮০ রান। উথাপ্পার ব্যাট থেকে এসেছে ৬০ রান।