দিল্লিকে হারাল রাজস্থান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৩৪ রানে স্ট্যাম্পিং হয়ে গেলেন সামসন। তবে তাতে অসুবিধা হয়নি, ম্যাচ জিতেছে রাজস্থানই।
৩৪ রানে স্ট্যাম্পিং হয়ে গেলেন সামসন। তবে তাতে অসুবিধা হয়নি, ম্যাচ জিতেছে রাজস্থানই।

নিজেদের মাঠে জিততে পারল না দিল্লি। আইপিএলে আজ দিল্লিকে ৭ উইকেটে হারিয়েছে রাজস্থান।
দিল্লির দেওয়া ১৫৩ রানের লক্ষ্য টপকাতে খুব একটা অসুবিধা হয়নি রাজস্থানের। করুণ নাইরের অপরাজিত ৫০ বলে ৭৩ রানের সুবাধে সহজেই জয় পেয়েছে রাজস্থান। রাজস্থানের পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ৩৪ আসে সাঞ্জু সামসনের ব্যাট থেকে। ১৮.৩ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের দেখা পেয়ে যায় শেন ওয়াটসনের দল।
এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করে দিল্লী নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে তোলে ১৫২। সর্বোচ্চ ৪২ আসে কুইন্টন ডি ককের ব্যাট থেকে।