দিল্লিকে হারিয়ে দ্বিতীয় স্থানে কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি ডেয়ারডেভিলসকে ১৭ রানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে কলকাতা নাইট রাইডার্স। টসে হেরে ব্যাট করে ৭ উইকেটে ১৪৮ রান তোলে কলকাতা। তিওয়ারির অপরাজিত ৬১ রানে শেবাগের দিল্লির সামনে ১৪৯ রানে টার্গেট দেয় গম্ভীরের দল। জবাবে ব্যাট করতে নেমে শেবাগ ৩৪ ও হোপসের ২৫ রানে ৯ উইকেটে ১৩১ রান করে দিল্লি। দিল্লিকে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে গেল কলকাতা। ৭ খেলায় ৪ জয়ে কলকাতার পয়েন্ট ৮। আর ৬ খেলায় ৫ জয়ে ১০ পয়েন্ট শীর্ষ দল টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানস। তবে আজ কলকাতার জয়ে দলে জায়গা হয়নি সাকিবের। এর আগে রাজস্থানের বিপক্ষে প্রথম ম্যাচ খেলতে নেমেই সাকিব ৪ ওভারে মাত্র ২১ রানে ২ উইকেট নেন। কোচি টাস্ককার্সের বিপক্ষে ৪ ওভারে ২৮ রানে নেন ৩ উইকেট। এ ম্যাচে ব্যাট হাতে প্রথম সুযোগ পেয়ে সাকিব করেন ৫ বলে ২ রান। রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে ২ ওভার ১ বলে দেন ২৯ রান। ওয়েবসাইট