দিল্লিকে হারিয়ে শীর্ষে কলকাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ উইকেটে হারিয়ে আইপিএলের পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে কলকাতা নাইট রাইডার্স। কাল ফিরোজ শাহ কোটলায় প্রথমে ব্যাট করে ৯ উইকেটে ১৫৩ রান করে দিল্লি। সাকিববিহীন কলকাতা ৮ বল হাতে রেখেই ৪ উইকেটে তুলে নেয় জয়ের প্রয়োজনীয় রান।রান তাড়া করতে আসা কলকাতাকে উড়ন্ত সূচনা এনে দেন ব্রেন্ডন ম্যাককালাম (৫৬) ও গৌতম গম্ভীর (৩৬)। উদ্বোধনী জুটিতে তাঁরা ৭ ওভারে করেন ৬৮ রান। গম্ভীরের বিদায়ের পর দ্বিতীয় উইকেট জুটিতে ম্যাককালাম-জ্যাক ক্যালিস ৬০ রান যোগ করে দলের জয় ত্বরান্বিত করেন। দলীয় ১২৮ রানে পর পর দুই বলে ক্যালিস ও ম্যাককালামকে ফিরিয়ে বোলার উমেশ যাদব ম্যাচে উত্তেজনা ফিরিয়ে আনলেও দিল্লির শেষরক্ষা হয়নি। ২ উইকেট এবং ৩০ রান—অলরাউন্ড নৈপুণ্যের সুবাদে ম্যাচসেরা জ্যাক ক্যালিস। এই ম্যাচ শেষে ১৭ পয়েন্ট নিয়ে শীর্ষে কলকাতা। ১ পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে দিল্লি। ওয়েবসাইট।