দিল্লিতে দশম সিদ্দিকুর
ভারতের প্যানাসনিক ওপেনে যৌথভাবে দশম হয়েছেন সিদ্দিকুর। দিল্লি গলফ ক্লাবে এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টের শেষ দিনে কাল পারের চেয়ে ৩ শট কম খেলেছেন বাংলাদেশের গলফার। চতুর্থ রাউন্ডে চারটি বার্ডি ও একটি বগি করা সিদ্দিকুর চার রাউন্ড মিলিয়ে ২৮৫ শট খেলেছেন, যা পারের চেয়ে ৩ শট কম। ৩ লাখ ডলারের এই টুর্নামেন্ট থেকে সিদ্দিকুরের আয় ৫৪৬২ মার্কিন ডলার। বাংলাদেশের আরেক গলফার সাখাওয়াত সোহেলের আয় ১৬৮০ ডলার। শেষ দিনে পারের চেয়ে ৪ শট কম খেলা সোহেল হয়েছেন ৪৪তম। টুর্নামেন্টে প্রথম তিন রাউন্ডে তাঁর স্কোর ছিল ৭২-৭৭-৭৭।আগের দিনের লিডটা ধরে রেখে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়েড ওর্মসবি। অস্ট্রেলিয়ান এই গলফার সব মিলিয়ে পারের চেয়ে ৯ শট কম খেলেছেন। এশিয়ান ট্যুরে ওর্মসবির এটাই প্রথম শিরোপা। ওর্মসবির চেয়ে ১ শট বেশি খেলে রানারআপ থাইল্যান্ডের বুঞ্চু রুয়াঙ্কিত। তথ্যসূত্র: এশিয়ান ট্যুর।