দিল্লিতে দ্বিতীয় সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আরেকটি সুযোগ হাতছাড়া করলেন সিদ্দিকুর রহমান। দিল্লিতে এশিয়ান ট্যুরের প্যানাসনিক ওপেনে শেষ পর্যন্ত দ্বিতীয় হয়েই সন্তুষ্ট থাকতে হলো তাঁকে। দ্বিতীয় দিন শেষে শীর্ষে থাকা সিদ্দিকুর তৃতীয় রাউন্ডে চারে নেমে গিয়েছিলেন। বাংলাদেশি গলফার কাল শেষ রাউন্ডে পারের চেয়ে চার শট কম খেলেছেন। সব মিলিয়ে ২৭৯ শট খেলা সিদ্দিকুর যৌথভাবে দ্বিতীয়। ২৭৭ শট খেলে ৩ লাখ ডলারের এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ভারতেরই দিগ্বিজয় সিং।এ নিয়ে এশিয়ান ট্যুরে ১২ বার শীর্ষ দশে শেষ করলেন সিদ্দিকুর। বারবার কাছে এসেও শিরোপা জিততে না পারায় হতাশ ২৭ বছর বয়সী এই গলফার বলেছেন, ‘এই সপ্তাহে আমি খুব ভালো খেলেছি। আশা করছি, পরের সপ্তাহগুলোয় এই আত্মবিশ্বাসটা বজায় থাকবে।’ ওয়েবসাইট।