দিল্লিতে পাওয়েল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০০ মিটারে ১০ সেকেন্ডের নিচে সবচেয়ে বেশিবার দৌড়েছেন কে? উত্তর আসাফা পাওয়েল। সেই পাওয়েলকেই এবার দেখা যাবে নয়াদিল্লির হাফ ম্যারাথনে। জ্যামাইকান এই স্প্রিন্টারের অংশগ্রহণ পরশু নিশ্চিত করেছেন দিল্লি হাফ ম্যারাথনের আয়োজকেরা। নবমবারের মতো দিল্লি ম্যারাথন হতে যাচ্ছে ২০ নভেম্বর। আইএএনএস।