দিল্লিতে ভালোই শুরু হলো সিদ্দিকুরের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর দুয়েক আগে নভেম্বর মাসেই দিল্লিতে জিতেছিলেন এশিয়ান ট্যুর গলফের সর্বশেষ শিরোপা। সেই দিল্লি গলফ কোর্সে সিদ্দিকুর রহমান আবারও খেলছেন প্যানাসনিক ওপেন টুর্নামেন্টে। কাল দিন শেষে লিডার বোর্ডে নিজের অবস্থানটা দেখে নিশ্চয়ই স্বপ্নটা আরও চওড়া হয়েছে তাঁর! প্রথম রাউন্ড শেষে আছেন চতুর্থ স্থানে আছেন।
পারের চেয়ে চার শট কম খেলে চারজনের সঙ্গে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন এই গলফার। প্রথম রাউন্ডে তিনি পাঁচটি বার্ডি করেছেন, বগি করেছেন একটি।
এই টুর্নামেন্টে খেলছেন বাংলাদেশের আরও দুই গলফার—জামাল হোসেন ও দুলাল হোসেন। জামাল ১১ জনের সঙ্গে যৌথভাবে ২৬তম স্থানে আছেন পারের চেয়ে এক শট কম খেলে। প্রথম রাউন্ড শেষে ১১০তম স্থানে থাকা দুলাল পরের আজ দ্বিতীয় রাউন্ডে দুর্দান্ত কিছু না করতে পারলে কাটই মিস করবেন।
পারের চেয়ে ছয় শট কম খেলে সবার ওপরে রয়েছেন শ্রীলঙ্কার গলফার মিথুন পেরেরা। পারের চেয়ে দুই শট কম খেলে যুগ্মভাবে দ্বিতীয় স্থানে আছেন ভারতের চিরাগ কুমার ও থাইল্যান্ডের সত্য সুপুরামাই।