দিল্লিতে শীর্ষে সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬টি বার্ডি, বগি নেই একটিও। হিরো ইন্ডিয়া ওপেনে প্রথম দিনটা দারুণ কাটালেন সিদ্দিকুর রহমান। এশিয়ান ট্যুরের এই টুর্নামেন্টে প্রথম রাউন্ড শেষে যৌথভাবে শীর্ষে আছেন বাংলাদেশের গলফার। কাল দিল্লি গলফ ক্লাবে পারের চেয়ে ৬ শট কম খেলা সিদ্দিকুরের সমান শট খেলেছেন আরও পাঁচ খেলোয়াড়।