দিল্লিতে সিদ্দিকুর ৫৮তম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দিল্লির গলফ কোর্সটা যেন বাড়ির উঠোনের মতোই চেনা। এখানেই একবার হয়েছেন চ্যাম্পিয়ন, গত আসরে হয়েছিলেন সপ্তম। কিন্তু সেই দিল্লিতেই এবার খুবই বাজে পারফরম্যান্স করেছেন গলফার সিদ্দিকুর রহমান। কাল শেষ হওয়া হিরো ইন্ডিয়ান ওপেনে সাতজনের সঙ্গে যৌথভাবে হয়েছেন ৫৮তম। কাল শেষ দিনে চতুর্থ রাউন্ডে খেলেছেন পারের চেয়ে দুই শট কম। আর সব মিলিয়ে পারের চেয়ে ১ শট বেশি খেলেছেন এই গলফার। পারের চেয়ে ১৫ শট কম খেলে ভারতীয় গলফার শিবশঙ্কর প্রসাদ চৌরাসিয়া হয়েছেন চ্যাম্পিয়ন। এটি তাঁর চতুর্থ এশিয়ান ট্যুর শিরোপা।