দিল্লিতে সিদ্দিকুরদের খেলা স্থগিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বৈরী আবহাওয়া না হলে কাল দিনশেষে হয়তো দিল্লিতে ভালো একটা অবস্থানেই থাকতেন সিদ্দিকুর রহমান। সেইল-এসআইবিএল গলফ টুর্নামেন্টে কাল পুরো দিনের খেলা শেষ হয়নি। তার আগেই শুরু হয় বজ্রসহ বৃষ্টি। বাধ্য হয়ে আয়োজকেরা খেলা স্থগিত করেন। কাল যেখানে শেষ হয়েছিল, আজ সেখান থেকেই শুরু হবে খেলা।
তবে যেটুকু খেলা হয়েছে তাতে কাল দুটি বার্ডি করেছেন সিদ্দিকুর। সব মিলিয়ে পারের চেয়ে ১২ শট কম খেলে দ্বিতীয় স্থানে আছেন। পারের চেয়ে ১৩ শট কম খেলে যুগ্মভাবে সবার ওপরে আছেন শ্রীলঙ্কান মিথুন পেরেরা এবং ভারতের রশিদ খান।