দিল্লিতে হবে তো সেমিফাইনাল?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম সেমিফাইনালটা দিল্লিতেই হবে তো? ৩০ মার্চের ম্যাচটা ফিরোজ শাহ কোটলা থেকে সরে যাওয়ার একটা শঙ্কা কিন্তু তৈরি হয়েছে। সমস্যাটা কোটলার গ্যালারির একাংশ আরপি মেহরা ব্লক নিয়ে। গ্যালারির ওই অংশটুকুর নির্মাণকাজ শেষ হয়নি, এই যুক্তিতে দক্ষিণ দিল্লি মিউনিসিপ্যাল করপোরেশনের (এসডিএমসি) সনদ পায়নি দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ)। যার অর্থ গ্যালারির ওই অংশে কোনো দর্শক বসতে পারবে না। অনুমতি পেতে দিল্লি হাইকোর্টে যায় ডিডিসিএ, কিন্তু আদালত আবেদন খারিজ করে দিয়ে জানান, অনুমতির ব্যাপারটা একান্তই এসডিএমসির। উইকেটের পেছনের ওই অংশে দর্শক বসতে না পারলে ম্যাচ সরে যেতে পারে অন্য কোনো ভেন্যুতে। বিষয়টা মীমাংসা করতে আজই আইসিসির সঙ্গে বসার কথা ডিডিসিএর। ক্রিকইনফো।