দিল্লির প্রথম জয়
ভিভ রিচার্ডসকে পেয়েই কি বদলে গেল দিল্লি ডেয়ারডেভিলসের ভাগ্য? দিল্লির শুভেচ্ছাদূত ও পরামর্শকের ভূমিকায় রিচার্ডস যোগ দিতে না-দিতেই যে জয়ের দেখা পেল দিল্লি। প্রথম ৬টি ম্যাচেই হারা দলটি কাল মুম্বাই ইন্ডিয়ানসকে ৯ উইকেটে হারিয়ে এবারের আইপিএলে পেয়েছে প্রথম জয়। দিল্লিতে স্বাগতিকদের সামনে ১৬২ রানের লক্ষ্য দিয়েছিল মুম্বাই। ১৮ বল হাতে রেখেইে এই রান টপকে যায় দিল্লি। ওয়েবসাইট। উদ্বোধনী জুটিতে মাহেলা জয়াবর্ধনের (৪৩ বলে ৫৯) সঙ্গে ১৫১ রান যোগ করা বীরেন্দর শেবাগ অপরাজিত ছিলেন ৯৫ রানে (৪৭ বল)। ১৩ চার ও ২ ছক্কায় এই রান করেছেন শেবাগ। এর আগে মুম্বাইয়ের হয়ে ফিফটি পেয়েছেন টেন্ডুলকার (৪৭ বলে ৫৪) ও রোহিত শর্মা (৪৩ বলে ৭৬, ৫ ছয়)। দিনের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতেছে কিংস ইলেভেন পাঞ্জাব। পুনে ওয়ারিয়র্সের ১৮৫ রান ১ বল হাতে রেখেইে টপকে যায় পাঞ্জাব। ৫৮ রানেই ৩ উইকেট হারানো দলটিকে জিতিয়েছে মনদীপ সিং (৫৮ বলে ৭৭) ও ডেভিড মিলারের (৪১ বলে ৮০) হার না-মানা ১২৮ রানের জুটি।