দিল্লির ফর্মুলা ফোরে মাহফুজুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ফর্মুলা ফোর কার রেসিংয়ের শেষ রাউন্ডে খেলতে আগামীকাল দিল্লি যাচ্ছেন বাংলাদেশের প্রথম ফর্মুলা রেসার মাহফুজুর রহমান (তুষার)। ১৭তম জেকে টায়ার রেসিংয়ে মাহফুজুর খেলবেন অ্যাভালান্স রেসিং দলের হয়ে। টুর্নামেন্টের চূড়ান্ত রাউন্ড শুরু হবে শনিবার, দিল্লির বুদ্ধ ইন্টারন্যাশনাল সার্কিটে। গত বছর ২২ জনের মধ্যে ১৫তম হয়েছিলেন মাহফুজুর।