প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাকেট ধরার ভঙ্গিটাই বলে দিচ্ছে, এ কোনো আনাড়ি খেলোয়াড় নয়। দীপিকা পাড়ুকোনকে অবশ্য শুধু ‘আনাড়ি নন’ বললে কিছুই বলা হয় না। বলিউডের এই অভিনেত্রী ক্যামেরার সামনে যেমন, র্যাকেট হাতেও ততটাই স্বচ্ছন্দ। কৈশোর পর্যন্ত জাতীয় পর্যায়ে খেলেছেন, পরে রুপালি পর্দার হাতছানিতে র্যাকেট নামিয়ে রেখেছেন হাত থেকে। নতুন চলচ্চিত্র পিকুর শ্যুটিংয়ের সেটে পুরোনো নেশাটা চেপে বসেছিল, খেলার ছবি পরে পোস্ট করেছেন নিজের টুইটার-ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে। এটাও ঠিক, ব্যাডমিন্টনের নেশাটা তাঁকে এমনি এমনিই ধরেনি, ওটা ছিল জিনের মধ্যেই। বাবা প্রকাশ পাড়ুকোন ছিলেন কিংবদন্তি ব্যাডমিন্টন খেলোয়াড়, প্রথম ভারতীয় হিসেবে জিতেছেন অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপও। মেয়ে কীভাবে সেটা না খেলে পারেন! এনডিটিভি।