দীর্ঘ খরা কাটিয়ে আত্মবিশ্বাসী পন্টিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দীর্ঘ খরা কাটালেন রিকি পন্টিং। দুই বছর প্রতীক্ষার পর আজ সিডনি টেস্টে দেখা পেলেন টেস্ট সেঞ্চুরির। পন্টিং জানিয়েছেন, এই সেঞ্চুরি পেয়ে আত্মবিশ্বাস বেড়ে গেছে তাঁর।গত বছরের মার্চে অস্ট্রেলিয়ার অধিনায়কত্ব ছাড়েন পন্টিং। টানা ৩৪ টেস্ট ইনিংসে কোনো সেঞ্চুরি না পাওয়ায় তাঁর ক্যারিয়ার প্রশ্নের মুখে পড়ে। নিজের ১৬০তম টেস্টে এসে পাওয়া সেঞ্চুরিটা পন্টিংয়ের কাছে দীর্ঘ খরায় এক পশলা বৃষ্টির মতো লাগারই কথা।৩৭ বছর বয়সী পন্টিং বলেছেন, ‘খেলায় আত্মবিশ্বাস থাকা খুবই গুরুত্বপূর্ণ। কয়েক সপ্তাহ ধরে মিডল অর্ডারে যথেষ্ট সময় পেয়েছি। আর আজকের ইনিংসের পর খেলায় আরও বেশি আত্মবিশ্বাস পাব আমি।’দীর্ঘ সময় ব্যাটে রান না পাওয়ায় সমালোচনা, কটূক্তি সবই সইতে হয়েছে পন্টিংকে। কিন্তু নিন্দুকদের চাপে হাল ছাড়েন তিনি। পন্টিং বলেন, ‘সবচেয়ে বড় কথা হলো নিজের ওপর বিশ্বাস। যদি আপনি বিশ্বাস করেন যে আপনি পারবেন, তাহলে নিজের কাজ চালিয়ে যান। একদিন আপনার সময় আসবেই।’ ওয়েবসাইট।