প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথম শ্রেণীর ক্রিকেটে ৩৪৯ উইকেট, একসময় তাঁর অফ স্পিনার পরিচয়টাই ছিল বড়। তবে থিলান সামারাবীরা এখন নিখাদ ব্যাটসম্যান, বল হাতে নেন কালেভদ্রে। পাল্লেকেলে টেস্টে যেমন বোলিং করলেন ৪ বছর পর, মাইক হাসিকে আউট করে উইকেট পেলেন ৭ বছর পর! এখনই চোখ কপালে তুলবেন না। জন ট্রাইকসের চতুর্থ ও পঞ্চম উইকেটের মাঝে ব্যবধান ছিল ২২ বছর ২৩৯ দিন! তাঁর নিজের দায় অবশ্য খুব একটা নেই। ১৯৭০ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে লরি মেনের উইকেটটি পেয়েছিলেন। ওই সিরিজের পর আন্তর্জাতিক ক্রিকেটে নিষিদ্ধ হয় দক্ষিণ আফ্রিকা। ১৯৯২ সালে আবার টেস্টে ফেরেন জিম্বাবুয়ের অভিষেক ম্যাচ দিয়ে, আউট করলেন শচীন টেন্ডুলকারকে। ম্যাচের ব্যবধানে রেকর্ডটিও হয়েছে কিছুদিন আগে, ভারতের বিপক্ষে সিরিজে ৭২ টেস্ট পর উইকেট পান শিবনারায়ণ চন্দরপল।