প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ম্যানচেস্টার ইউনাইটেডে ২৫ বছর হয়ে গেল স্যার অ্যালেক্স ফার্গুসনের। ইংলিশ ক্লাব ফুটবলে বর্তমান কোচদের মধ্যে তিনিই টানা সবচেয়ে বেশি সময় ধরে একটি ক্লাবে আছেন। ১৫ বছর ধরে আর্সেনালে থাকা আর্সেন ওয়েঙ্গার আছেন এর পরে। তবে সর্বকালের ইংলিশ রেকর্ড ভাঙতে হলে আরও ২২ বছর রেড ডেভিলদের দায়িত্ব সামলাতে হবে ফার্গুসনকে। ৪৬ বছর ওয়েস্ট ব্রমউইচ আলবিয়নের কোচ ছিলেন ফ্রেড এভারিস। ১৯০২ সালে ক্লাবটির কোচ কাম সেক্রেটারি হিসেবে নিয়োগ পেয়েছিলেন। ১৯৪৮ সাল পর্যন্ত এই দায়িত্ব পালন করা এভারিস এরপর হয়েছিলেন ক্লাবের পরিচালক।