দীর্ঘতম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্র্যান্ড স্লাম ইতিহাসের দীর্ঘতম ফাইনালটি হয়ে গেল গত রাতে। ৫ ঘণ্টা ৫৩ মিনিটের এক অবিশ্বাস্য ম্যাচ শেষে শেষ হাসি হেসেছেন নোভাক জোকোভিচ। নাদাল-জোকোভিচ খেলেছেন আগের রেকর্ডটির চেয়ে ৫৯ মিনিট বেশি। এর আগে দীর্ঘতম ফাইনালটি হয়েছিল ম্যাটস উইল্যান্ডার ও ইভান লেন্ডলের মধ্যে। ১৯৮৮ সালে ইউএস ওপেনের ফাইনাল শেষ হতে সময় নিয়েছিল ৪ ঘণ্টা ৫৪ মিনিট। ম্যাচটি জিতেছিলেন সুইডেনের ম্যাটস উইল্যান্ডার। কালকের ম্যাচটি শুধু ফাইনালেই নয়, অস্ট্রেলিয়ান ওপেনের ইতিহাসেই দীর্ঘতম ম্যাচ। আগের দীর্ঘতম ম্যাচটিতেও ছিলেন রাফায়েল নাদাল। ২০০৯ সালের সেমিফাইনালে ফার্নান্দো ভার্দস্কোর বিপক্ষে ৫ ঘণ্টা ১৪ মিনিট খেলে ফাইনালে উঠেছিলেন নাদাল। ফাইনালে ফেদেরারকে হারিয়ে চ্যাম্পিয়নও হয়েছিলেন এই স্প্যানিশ।